২০২৬ সালের ৯ মার্চ সোমবার বিকেলে অসহায়ের বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়া উপজেলার বারৈয়ারা গ্রামে প্রায় ১০০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়। প্রতিটি পরিবার প্রায় ১,৬৫০ টাকা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পায়।On the afternoon of Monday 9 March 2026, Foundation for Helpless Friends distributed iftar items and Eid gifts to around 100 low-income families in Baraiara village, Kachua. Each family received essential food items worth about 1,650 taka.
প্রতিটি প্যাকেটে ছিলEach package contained
ছোলা ১.৫ কেজি · বেসন ৫০০ গ্রাম · ডাল ১ কেজি · মুড়ি ১.৫ কেজি · সেমাই ৩ প্যাকেট · তেল ২ লিটার · পেঁয়াজ ২ কেজি · আলু ৫ কেজি · চিনি ১ কেজি · খেজুর ৫০০ গ্রাম · ট্যাং ১ প্যাকেট · আটা ১ কেজিChickpeas 1.5 kg · gram flour 500 g · lentils 1 kg · puffed rice 1.5 kg · vermicelli 3 packs · oil 2 litres · onions 2 kg · potatoes 5 kg · sugar 1 kg · dates 500 g · Tang 1 pack · flour 1 kg
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি মুহাম্মদ আনাস এবং সঞ্চালনা করেন প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. জোনায়েদ প্রধান। প্রধান অতিথি ছিলেন ২নং পাথৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী আক্কাস মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মো. রুহুল আমিন সরকার, আলমাছ প্রধান, মো. মনির হোসেন তালুকদার ও মানিক হোসেন তালুকদার। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের তথ্য ও যোগাযোগ সম্পাদক মোঃ আলাউদ্দিন এবং উপদেষ্টা মণ্ডলীর নাসির উদ্দিন, ডাঃ মো. আবু হানিফ ও হাফেজ মো. আবু নাছের। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি যোবায়ের আহমেদ।The programme was chaired by President Muhammad Anas and conducted by Founder and General Secretary Md. Junayed Pradhan. The chief guest was Md. Ali Akkas Molla, Chairman of Pathair Union Council No. 2. Special guests included Haji Md. Ruhul Amin Sarkar, Almas Pradhan, Md. Monir Hossain Talukder and Manik Hossain Talukder. Also present were the foundation’s Information and Communication Secretary Md. Alauddin, and advisory members Nasir Uddin, Dr. Md. Abu Hanif and Hafez Md. Abu Naser. Mufti Zobayer Ahmed led the closing prayer.
“জুনায়েদ ও আনাসদের মতো তরুণরা যখন সমাজের হাল ধরে, তখন সমাজ বদলে যায়।”“When young people like Junayed and Anas take charge of society, society changes.”
মো. আলী আক্কাস মোল্লা, চেয়ারম্যান, ২নং পাথৈর ইউনিয়ন পরিষদMd. Ali Akkas Molla, Chairman, Pathair Union Council No. 2
“অসহায়ের বন্ধু ফাউন্ডেশন প্রতিষ্ঠার মূল লক্ষ্যই হলো মানুষের বিপদে ঢাল হয়ে দাঁড়ানো। আমরা চাই আমাদের এলাকার কোনো পরিবার যেন উৎসবের দিনগুলোতে খাদ্যের অভাবে কষ্ট না পায়।”“The core aim of Foundation for Helpless Friends is to stand as a shield when people are in trouble. We want no family in our area to go without food during the festival days.”
মো. জোনায়েদ প্রধান, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদকMd. Junayed Pradhan, Founder and General Secretary