এই ওয়েবসাইট ব্যবহার, সহায়তার আবেদন এবং দান সংক্রান্ত শর্ত।Terms covering use of this site, assistance requests and donations.
এই ওয়েবসাইট সম্পর্কেAbout this site
ffhfbd.org অসহায়ের বন্ধু ফাউন্ডেশনের নিজস্ব ওয়েবসাইট। এখানে প্রকাশিত তথ্য ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে সাধারণ ধারণা দেওয়ার জন্য; সময়ের সঙ্গে তা পরিবর্তিত হতে পারে।ffhfbd.org is the official website of Foundation for Helpless Friends. The information here gives a general picture of our work and may change over time.
সহায়তার আবেদনAssistance requests
আবেদন করলেই সহায়তা নিশ্চিত নয়। প্রতিটি আবেদন সরেজমিন যাচাই করা হয় এবং সিদ্ধান্ত ফাউন্ডেশনের সক্ষমতা ও অগ্রাধিকারের ওপর নির্ভর করে। মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দিলে আবেদন বাতিল হবে।A request does not guarantee support. Every request is verified on the ground and decisions depend on our capacity and priorities. False or misleading information will void a request.
দান ও বরাদ্দDonations and allocation
দান স্বেচ্ছায় দেওয়া এবং সাধারণত অফেরতযোগ্য। আপনি তহবিল নির্দিষ্ট করে দিলে সেই খাতেই বরাদ্দ হয়; নির্দিষ্ট না করলে সাধারণ তহবিলে যায়। ভুল লেনদেন হলে যত দ্রুত সম্ভব আমাদের জানালে সমাধানের চেষ্টা করা হবে।Donations are voluntary and generally non-refundable. If you name a fund, the amount is allocated there; otherwise it goes to the general fund. If a transaction was made in error, tell us as soon as possible and we will try to resolve it.
পেমেন্টPayments
এই ওয়েবসাইটে কোনো অনলাইন পেমেন্ট গেটওয়ে যুক্ত নেই। দান পাঠানো হয় ওয়েবসাইটের বাইরের মাধ্যমে (যেমন বিকাশ)। সেই লেনদেনের নিরাপত্তা ও শর্ত সংশ্লিষ্ট সেবাদাতার নিয়ম অনুযায়ী পরিচালিত হয়।No online payment gateway is connected to this site. Donations are sent outside the website (for example, via bKash). The security and terms of those transactions are governed by that provider.
কনটেন্ট ব্যবহারUse of content
ওয়েবসাইটের লেখা, ছবি ও লোগো ফাউন্ডেশনের সম্পত্তি। অনুমতি ছাড়া বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না। সংবাদ বা সচেতনতামূলক কাজে সূত্র উল্লেখ করে ব্যবহার করা যাবে।Text, photographs and the logo on this site belong to the foundation. Commercial use without permission is not allowed. Use for news or awareness is permitted with attribution.
দায়সীমাLimitation
ওয়েবসাইটের তথ্য যথাসম্ভব সঠিক রাখার চেষ্টা করা হয়, তবে কোনো ভুল বা অসম্পূর্ণতার কারণে হওয়া ক্ষতির জন্য ফাউন্ডেশন দায়ী থাকবে না। বাইরের কোনো লিংকের কনটেন্টের দায়ও আমাদের নয়।We try to keep the information accurate, but the foundation is not liable for loss arising from any error or omission. We are also not responsible for content on external links.